• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়ায় আইসোলেশনে মারা গেল শিশু

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০

ভিডব্লিউ ডেস্ক:

বগুড়ার গাবতলী উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট ও ব্যথা নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা এক শিশু মারা গেছে। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই শিশুর বয়স হয়েছিল ১৩ বছর।

বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী বলেন, ‘জ্বর, শ্বাসকষ্ট, শরীরে ব্যথাসহ করোনার বেশ কিছু উপসর্গ নিয়ে শিশুটি মারা গেছে। এ কারণে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসের পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।’

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস সন্দেহে মারা যাওয়া শিশুটির পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখাসহ বাড়ি লকডাউন করা হয়েছে।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন প্রথম আলোকে বলেন, শিশুটির পরিবারের কেউ বিদেশফেরত নেই। বুধবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনটার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

এদিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শহরের নাটাইপাড়ার এক তরুণীকে বুধবার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। ওই তরুণীর বয়স ২৫ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন