• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা : আটক ২

নিজস্ব প্রতিদেক / ১১১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধার ঘটনায় আটক দুইজন।

কক্সবাজার অফিস:
কক্সবাজার বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহত শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে মামলার ১ নাম্বার আসামী বাইট্টা কামাল ও ৪ নং আসামী করিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামীরা এঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করে আরো বিশদ তদন্তের জন্য রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

এর আগে গত রোববার দুপুরে সাগরের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলার থেকে উদ্ধার করা হয় ১০ মরদেহ। যারমধ্যে ৬ জনের মরদেহ সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়, এবং বাকী ৪ টি মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করে হস্তান্তর করা হবে স্বজনদের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন