• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ১৪৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কৌশলে ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। রবিবার রাত ১১ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মরিচ্যা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গারা হলেন- বশির আহম্মদ, সাব্বির হোসেন, আবুল মনসুর, নজু মিয়া, আয়াছ, নূর মোহাম্মদ, সলিম উল্লাহ, আবু তাহের, সোনা আলী, সায়দ, আলী হোসেন, রশিদ আহম্মদ, সাইদুর রহমান, সৈয়দ হোসেন, আমীর হোসেন, রশিদ উল্লাহ, আমান উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হামিদ ও সেলিম। তারা সবাই কুতুপালং ও থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন।
র‌্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে পালানোর উদ্দেশ্যে একদল রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে জড়ো হয়েছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা গরুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়।’

তার ভাষ্য, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছেন কক্সবাজার কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন তারা। বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তারা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে জড়ো হয়েছিলেন।’
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় লিখিত এজাহারসহ আটক রোহিঙ্গাদের সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন