• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বাবার মরদেহ দাফনের সাড়ে ৮ ঘণ্টা পর জন্ম নিলো মেয়ে

নিজস্ব প্রতিদেক / ১৯২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাবার মরদেহ দাফনের প্রায় সাড়ে আট ঘণ্টা পর জন্ম নিলো মেয়ে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের ম্যাক্স হাসপাতালে ওই মৃত ব্যক্তির স্ত্রী রুশনি জান্নাত মেয়ের জন্ম দেন। এর আগে একই দিন সকাল ১১টার দিকে দাফন করা হয় ওই বাবার।

মৃত ব্যক্তি হলেন, কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির। তিনি চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চকরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শাহজাহান মনির বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কয়েক মাস আগে শাহজাহানের লিভার ক্যান্সার ধরা পড়ে। ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসক তাকে কেমোথেরাপির পরামর্শ দেন। দেশে ফিরে চট্টগ্রামে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। অবস্থার অবনতি হলে ফের হায়দরাবাদে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দেশে ফেরেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ জানুয়ারি শাহজাহান মিয়ার সঙ্গে স্ত্রী রুশনি জান্নাতের বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়ে শিশু আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন