• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে বঙ্গবন্ধু এশিয়ান আন্তর্জাতিক বিচ ভলিবল শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিদেক / ২২৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ  ও মহিলা আন্তর্জাতিক বিচ ভলিবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার । ২৭ ডিসেম্বর বিকেল তিনটায় কক্সবাজার সাগর-সৈকতের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক এই বিচ ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। টুর্ণামেন্টে পুরুষ বিভাগে সাতটি এবং মহিলা বিভাগে চারটি দেশ অংশ নিচ্ছে।

এদিকে পুরুষ বিভাগে অংশ গ্রহণকারী সাতটি দল হলো-ভারত, পাকিস্তান, নেপাল, কিরগিজস্থান, মালদ্বীপ,  ভুটান ও স্বাগতিক বাংলাদেশ। মহিলা বিচ ভলিবলের দল গুলো হলো-নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ নারী দল। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অধিকাংশ দল আজ (২৬ ডিসেম্বর) কক্সবাজার এসে পৌঁছাছে। আবাস গড়েছে ভেন্যু সংলগ্ন ডিভাইন ইকো রিসোর্টে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত মেগা এই বিচ ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তরের মেয়র মুহাম্মদ আতিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন