• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ওয়ালটন গ্রুপ গত বছর বিক্রি করেছে ৬ লাখ টিভি

নিজস্ব প্রতিদেক / ৩৫৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

চলতি বছর ১০ লাখ বা ১ মিলিয়ন ইউনিট স্মার্ট ও এলইডি টিভি বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন গ্রুপের দুই ব্র্যান্ড ওয়ালটন ও মার্সেল। যা কিনা গত বছরে তাদের মোট টিভি বিক্রির তুলনায় প্রায় ৬৬.৬৭ শতাংশ বেশি। ২০১৯ সালে ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ড মিলে ৬ লাখ ইউনিট টিভি বিক্রি করেছিল। আগের বছরের চেয়ে তা প্রায় ৮৫ শতাংশ বেশি।

টিভি বিক্রির এই সাফল্য উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে দিনব্যাপী ‘মেগা অ্যাচিভমেন্ট সেলিব্রেশন ও বেস্ট টিভি ব্র্যার্ন্ডিং অ্যাওয়ার্ড’ শীর্ষক এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২০ সালে ১ মিলিয়ন টিভি বিক্রির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা। তিনি নতুন এই টার্গেটের নাম দেন ‘মিশন ১ মিলিয়ন’।

এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, মঞ্জুরুল আলম অভি, রাইসা সিগমা হিমা, মাহবুব আলম মৃদুল এবং রিফা তাসনিয়া স্বর্ণা।

দিনব্যাপী ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর মার্কেটিং নেটওয়ার্কের প্রধান মো. এমদাদুল হক সরকার, প্লাজা সেলস এন্ড ডেভলপমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, তানভীর রহমান, সিরাজুল ইসলাম, কর্নেল (অব:) শাহাদাত হোসেন ও আমিন খান, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমসহ  প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন