• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ব্যাট হাতে লড়লেন শুধু মোসাদ্দেক

নিজস্ব প্রতিদেক / ১৮২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ে ভরাডুবি। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি গ্রাউন্ডে মাত্র ১১২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরিতে দলের পক্ষে একা লড়েছেন মোসাদ্দেক হোসেন।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু করে ভারত।  ২৬ রানে তাদের ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। টপ অর্ডারে কেবল নাজমুল হোসেন শান্ত (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন। ওপেনার মাহমুদুল হাসান জয় ১ ও জাকির হাসান ডাক মারেন।

মিডল অর্ডারেও একই দৈন্যতা। মুমিনুল হক ৪, অধিনায়ক মোহাম্মদ মিঠুন শূন্য ও জাকের আলী ৪ রান করেন। মিঠুন প্যাভিলিয়নে ফিরলে ক্রিজে নামেন মোসাদ্দেক। জাকেরের সঙ্গে ৩৭ ও তাইজুল ইসলামকে (১২) নিয়ে ৪২ রানের সেরা জুটি গড়েন তিনি।

মেরে খেলেছেন মোসাদ্দেক। ৫৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫০ করেন। দলীয় ১০৮ রানে তিনি ফিরে যান। তাকেসহ তিন ওভারে চারটি উইকেট নিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন সৌরভ কুমার। ৮৮ বলে ৬৩ রান করেন মোসাদ্দেক, ছিল ৬ চার ও ৩ ছয়।

সৌরভ ৮ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। তিনটি পান নবদীপ সাইনি ও দুটি নেন মুকেশ কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন