নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা কারাতে টুর্নামেন্ট ২০২২ এর মোট ১১ টি পদক অর্জন করেছে হাইকারি কারাতে ক্লাবের সদস্যরা। গত ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত কারাতে টুর্নামেন্টে এই সফলতা অর্জন করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী কারাতে সংগঠন।
কক্সবাজার হাইকারি কারাতে ক্লাবের সভাপতি ইমাম হোসেন বলেন- দুই দিনব্যাপি কক্সবাজার জেলা কারাতে টুর্নামেন্টে আমার সংগঠন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ১১টি পদক অর্জন করেছে। এটি হাইকারি কারাতে ক্লাব ও হাইকারী কারাতে পরিবারের সর্বকালের সেরা অর্জন। এসব অর্জন হাইকারী কারাতে ক্লাবের প্রতিষ্টাতা ও প্রধান প্রশিক্ষক প্রয়াত সিহান ওস্তাদ ছানু অং কে উৎসর্গ করলাম।
তিনি আরও বলেন- দীর্ঘ ১৭ বছর পর আমার নেতৃত্বে হাই কারি কারাতে পরিবারের সর্বকালের সেরা অর্জন। একেই বলে দশে মিলে করি কাজ হার যেতে নাহি আজ। এই অর্জনের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইনশাআল্লাহ সকলের সহযোগিতা থাকলে আগামীতে হাইকারী কারাতে পরিবার আরও বড় ধরনের অর্জন করতে পারবে।