• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার সৈকত থেকে ৪৪৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ১০৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ মে, ২০২২
সদর থানায় আটক রোহিঙ্গারা।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৪৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মে) বিকেলে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে মিনি ট্রাক করে তারা সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকায় চলে আসে।

তিনি আরও জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত প্রায় ৪৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু। আইনি প্রক্রিয়া শেষে আটকদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন