• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

তিন দিনে ইউক্রেনে নিহত ১৯৮ জন বেসামরিক নাগরিক

নিজস্ব প্রতিদেক / ১৪০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ইউক্রেনে গত তিন দিন আগে শুরু হওয়া রুশ সামরিক অভিযানে এ পর্যন্ত ১৯৮ জন বেসামরিক ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন শিশুও আছে।

এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ১১৫ জন এবং তাদের মধ্যে শিশুদের সংখ্যা ৩৩ জন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৩ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে রুশ সেনাবাহিনী।

ইতোমধ্যে রুশ সেনারা ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এছাড়া, রাজধানী কিয়েভেও রুশ সেনাবাহিনী প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন