• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বসতঘরে আগুনে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৯৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড:
কক্সবাজারের চকরিয়ায় আগুনে  দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে দিলসাবা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টায় চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিহত দিলসাবা বেগম একই ইউনিয়নের বুড়ির পাড়ার মৃত ফজল করিমের মেয়ে ।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হেফজাতুল করিম বলেন, শুক্রবার ভোররাতের দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বসতঘরে।আগুন দ্রুত বাড়িতে ছড়িয়ে পড়ে।আমি  ও হানিফ কোনোরকমে বাড়ি থেকে বের হতে পারলেও ফুফু দিলসাবা বেগম অসুস্থ হওয়ায় ঘর থেকে বের হতে পারেনি।পরে তাকে বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.সাইফুল হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন