• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কা: চকরিয়ায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিদেক / ১২৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার আজিজনগর এলাকায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- পাপিয়া আকতার (২৯) এবং তার ছেলে আহাদ (২)। আহত চারজন হলেন- আকাশ সিকদার (২২), আরজিনা (১৯), লিটন হোসেন (২০) ও মিজানুর রহমান (২২)। তাদের সকলের বাড়ি গাজীপুরের কালিয়াপুর থানার ৩ নম্বর ইউনিয়নের চা বাগান এলাকা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, গাজীপুর থেকে পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ার আজিজনগর এলাকায় মাইক্রোবাসটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও দুই বছর বয়সী ছেলের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও ৪ জন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন