• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

এমপি জাফর আলমকে এলাকা ত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিদেক / ২৯৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
এমপি জাফর আলম।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চতুর্থ ধাপের নির্বাচনে এলাকায় শান্তি-শৃঙ্খলা এবং আচরণবিধি প্রতিপালনে যাতে লঙ্ঘিত না হয় সেজন্য তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর ২২ বিধি অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যরা স্থানীয় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেনা। যেহেতু তিনি বিধি বহির্ভুতভাবে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন তাই সংসদ সদস্যকে শনিবার (২৫ ডিসেম্বরের) মধ্যে নির্বাচনী এলাকা (চকরিয়া-পেকুয়া) ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো.শহিদুল ইসলাম বিষয়টি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন