• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ার দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিদেক / ১৪৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চতুর্থধাপের ইউপি নির্বাচনে কক্সবাজার চকরিয়ার হারবাং ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতা ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

এরা হলেন হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য ছৈয়দ নূর।

গত ১৯ ডিসেম্বর ইউনিয়ন আওয়ামী লীগের আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এ সিদ্বান্ত নেয়।

আগামী ২৬ ডিসেম্বর হারবাং ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ। কিন্তু হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করে আপন ভাই জাহেদুল ইসলামকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাঠে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। একইভাবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছৈয়দ নূর বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, হারবাং ইউপি নির্বাচনে দলের দুই বিদ্রোহী প্রার্থীকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু তারা শোনেননি। দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সূত্র-মহানগর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন