• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় নৌকার কর্মী গিয়াস হত্যার ঘটনায় ১৩ জনকে আসামী করে মামলা

নিজস্ব প্রতিদেক / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এম জাহেদ চৌধুরী:

চকরিয়া উপজেলার বদরখালীতে নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় নুরে হোসাইন আরিফের সমর্থক ও নিকটতম আত্বীয় গিয়াস উদ্দীন মিন্টু(৪৫) হত্যার ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও আ.ন ম হেফাজ সিকদারকে ১ নং আসামী’করে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) রাতে চকরিয়া থানায় নিহতের মা রাশেদা খানম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ১৩ জনকে আসামী করা হয়েছে তারা হলেন,বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া ৫ নং ওয়ার্ড এলাকার,মৃত নুরুল কবির সিকদারের ছেলে আ. ন ম হেফাজ সিকদার (৩৩), মৃত নুর ছোবহান সিকদারের ছেলে বাবুল সিকদার(৪৫), নুরুল কবির সিকদারের ছেলে আবদুল মালেক সিকদার(৪৩), নুর ছোবহান সিকদারের ছেলে রেজাউল করিম মানিক(৪২),নুরুল আলমের ছেলে মো:মানিক (৩০), মোস্তাক মাঝির ছেলে মো:লিটন (২৮), মোস্তাক মাঝির ছেলে মো:বুবেল(৩০)। তারা সকলে একই এলাকার বাসিন্দা। বদরখালী মগনামা পাড়া ৬ নং ওয়ার্ড এলাকার মৃত মনজুর মাঝির ছেলে মো:খোকন (২৭),নুরুল আলমের ছেলে মো:মানিক (৩০), নুরুল হকের ছেলে মো:আবদুল্লাহ ছোটন(২৬), বদরখালী দাতিনাখালী পাড়া ৫ নং ওয়ার্ড এলাকার আজিজুল হকের ছেলে আজিজুল ইসলাম(২৫),মগনামা পাড়া ৫ নং ওয়ার্ড এলাকার রশিদ মিকারের ছেলে রাশেদুল ইসলাম (২৭) ও লম্বাখালী পাড়া এলাকা ৬ নং ওয়ার্ড এলাকার নুরুল কবিবের ছেলে মো:আনিছ(৩৩)।

উল্লেখ্য গত রবিবার ২৮ নভেম্বর রাত পৌনে ১২ টায় বদরখালী বাজারে নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গিয়াস উদ্দিন মিন্টু নামের এই ব্যক্তি নিহত হয়। এই ঘটনায় আরও ২ জন নৌকার সমর্থক গুরুতর আহত হয়।নিহত মিন্টু ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে।

চকরিয়া থানার ওসি মো.ওসমান গণি জানান,আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে, তিনি সকলের সহযোগীতা কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন