• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সুরাজপুর-মানিকপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আজিম?

নিজস্ব প্রতিদেক / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আওয়ামিলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিমুল হক আজিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন। যাচাই-বাছাইতে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আহমেদের মনোনয়নপত্র বাতিল হলে আজিম ওই ইউনিয়নের বর্তমানে একক প্রার্থী।

তিন দিনের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আপিল করে মনোনয়ন বৈধ করতে না পারলে আজিম ৪র্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হবেন। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান নির্বাচিত হন এটি হবে কক্সবাজার জেলায় একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান।

রিটার্নিং অফিসারের দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা এম এম নাসির হোসেন বলেন, ২৯ নভেম্বর যাচাই-বাছাইকালে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আহমেদের সমর্থনকারী বদিউল আলম লিখিত অভিযোগ করেন তার সাক্ষর জাল করে সমর্থনকারী দেখানো হয়েছে। প্রাথমিকভাবে সাথে সাথেই বদিউল আলমের সাক্ষর নেয়া হলে সমর্থনকারীর ফর্মে দেয়া সাক্ষরের সাথে মিল পাওয়া যায়নি।

তাই, ফেরদৌস আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে তিনি আপিল করতে পারবেন। জেলা নির্বাচন অফিসারের নেতৃত্বে আপিল শুনানি কমিটি বৈধতা দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন নচেৎ তার মনোনয়ন বাতিল হবে।

যদি বাতিল হয় তাহলে আজিমুল হক আজিম একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন। উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে অভিন্ন বক্তব্য দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন