• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

হাতি হত্যায় অভিযুক্ত চকরিয়ার ‘জানে আলম’ মারা গেলেন হাতির আক্রমণে

নিজস্ব প্রতিদেক / ৩৭১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যার ঘটনায় অভিযুক্ত হওয়ার ২ সপ্তাহের মাথায় হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার জানে আলম (৩৫)।

তিনি গত ১৩ তারিখে চকরিয়া উপজেলার জঙ্গল হারবাং এলাকায় হাতি হত্যার ঘটনায় দায়ের মামলার ২ নম্বর আসামি।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি জঙ্গল হারবাং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ দিয়ে ১৫ বছর বয়সী এক পুরুষ হাতিকে হত্যা করা হয়। ময়নাতদন্তে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার ৫ আসামির মধ্যে হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামশুল আলমের ছেলে জানে আলম ২ নম্বর আসামি।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে তিনি জঙ্গল হারবাংয়ের ওই এলাকায় গেলে হাতির পাল তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই জানে আলম মারা যান।

এ বিষয়ে বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, ‘হাতি স্বল্প সময়ের জন্য তার ওপর হুমকি সৃষ্টিকারীকে চিনতে পারে। সে অনুযায়ী স্বগোত্রের কাউকে হত্যার প্রতিশোধ নিতে পারে হাতি।’

নভেম্বরে শেরপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে গুলিতে ও বিদ্যুতায়িত হয়ে ৭টি হাতি মারা গেছে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন হাতিকে মহাবিপদাপন্ন প্রজাতির তালিকাভুক্ত করেছে। সূত্র-দ্য ডেইলি স্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন