ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
অন্যদিকে, তাকে পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে অনুসারীরা।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ফাঁসিয়াখালী ভেন্ডিবাজারস্থ প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পরোয়ানাভুক্ত মামলার আসামি হেলাল উদ্দিন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন নিয়েছে বলে উল্লেখ করে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীকে নৌকা প্রতীকের প্রার্থী দিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি পুণঃবিবেচনার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর কবির রাজু, সদস্য কামাল হোসেন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবুল মনসুর মো. মহসিন, ক্রীড়া সম্পাদক মাহমুদুল করিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, ফাঁসিয়াখালী ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি অনিমেষ রঞ্জন দে, সাধারণ সম্পাদক নরোত্তম দাশ, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি এজাহার মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত, ছাত্রলীগের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম প্রমুখ। সূত্র-মহানগর