• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় নৌকার মাঝি হলো ইউনিয়ন বিএনপির উপদেষ্টা

নিজস্ব প্রতিদেক / ১২৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
শাহনেয়াজ রোমেল।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন বিএনপির নেতা শাহনেয়াজ রোমেল। শাহনেয়াজ রোমেল ইউনিয়ন বিএনপির অন্যতম উপদেষ্টা।

তিনি ছাড়া ওই ইউনিয়নে মনোনয়ন চেয়েছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন ও জামাল চৌধুরী।

উপজেলা বিএনপির প্যাডে চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির ২১ সদস্য উপদেষ্টার তালিকায় শাহনেয়াজ রোমেলের নাম ১১ নম্বরে রয়েছে। মনোনয়ন পাওয়ার পরই এ ধরণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে, বিএনপি নেতা শাহনেয়াজ রোমেল নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় আলোচনা-সমালোচনা চলছে পুরো উপজেলায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিরা নৌকা না পাওয়ায় এই ইউনিয়নের আওয়ামী লীগের ভরাডুবির আশঙ্কা করছি। শাহনেওয়াজ রুমেলকে আওয়ামী লীগের সমর্থক হিসেবেও কোন দিন কেউ দেখেনি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের ত্যাগী আওয়ামী লীগের নেতাকে বাদ দিয়ে অপরিচিত একজন বিএনপির তালিকাভুক্ত একনিষ্ট কর্মীকে নৌকার মাঝি করা হয়েছে। এটা খুব দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে তথ্য গোপন করে শাওনেওয়াজ রুমেল আওয়ামী লীগের প্রার্থীতা হাতিয়ে নিয়েছেন।’

এদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহনেয়াজ রোমেল বুধবার (২৪ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তিনি বলেন, ‌‌‘আমি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। কোনদিন বিএনপির রাজনীতি করিনি। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি একজন তৃণমূল পর্যায়ের নেতা হিসেবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।’

চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যন ও উপজেলা কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। জেলা ও উপজেলা পর্যায়ের কিছু নেতা আমার বিরুদ্ধে বিষোদগার করে বিএনপির একজন কর্মীর হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। এ বিষয়ে মনোনয়ন বোর্ডের কাছে পুনঃবিবেচনার দাবি জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন