• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

শ্রীলঙ্কায় ফেরিডুবি: নিহত ৬ নিখোঁজ ১০

নিজস্ব প্রতিদেক / ১৫৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় একটি উপহ্রদে ফেরি ডুবে কমপক্ষে ৬ জন নিহত ও আরও প্রায় ১০ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলের কিন্নিয়া শহরের উপহ্রদে ফেরি ডুবির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কিন্নিয়া পুলিশের মুখপাত্র নিহাল থালডুওয়া বলেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কিন্নিয়া শহরের উপহ্রদের এক পাশ থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের অপর পাড়ের একটি স্কুলে নিয়ে যাচ্ছিল। উপহ্রদ পারাপারের সময় এই ফেরি ডুবির ঘটনা ঘটেছে।

তবে স্থানীয় গ্রামবাসী, পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ফেরির ২০ আরোহীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই আরোহীদের অর্ধেকই শিশু। পরে তাদেরকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়।

চারজন স্কুল শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন থালডুওয়া। ফেরিটি ৩৫ জনের মতো আরোহীকে বহন করছিল।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ফেরিটি ডুবে যাওয়ার কারণ এখনও সনাক্ত করা যায়নি।

নিখোঁজ লোকজনের সন্ধানে ডুবুরিসহ নৌবাহিনীর আটটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে তল্লাশি অভিযান আজকের মতো বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন