• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ব্রিটেনে এক সপ্তাহে করোনায় সহস্রাধিক প্রাণহানি

নিজস্ব প্রতিদেক / ১১৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ব্রিটেনে গত এক সপ্তাহে করোনার ভয়াল থাবায় আক্রান্ত হয়ে ১০৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এ সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ১৭৩ জন।

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় চতুর্থ স্থানে এখন ব্রিটেন।

শুক্রবার (১৯ নভেম্বর) করোনায় ব্রিটেনে আরও ১৫৭ জনের প্রাণহানি ঘটেছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৭১৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন ছাড়িয়েছে।

এর আগে করোনায় বৃহস্পতিবার ১৯৯ ও বুধবার ২০১ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার ৪৬ হাজার ৮০৭ ওবুধবার ৩৮ হাজার ২৬৩ জন আক্রান্ত হয়েছিলেন।

ব্রিটেনে এ পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৯২৮ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট চার কোটি ২৫ লাখ সাত হাজার ৬০১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন