• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় আওয়ামী লীগের সাত ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিস্কার

নিজস্ব প্রতিদেক / ২০৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- কোনাখালী ইউনিয়নের দিদারুল হক সিকদার, পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়নের মো. সাইকুল ইসলাম, কাকারা ইউনিয়নে মো. সাহাব উদ্দিন ও ইছমত-ই-এলাহী।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চকরিয়া উপজেলার আট ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যে সাতজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন