• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

যুক্তরাজ্যে হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিদেক / ৩৭২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

যুক্তরাজ্যের একটি হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির চালক। ইউরোপের এই দেশটির উত্তরাঞ্চলীয় শহর লিভারপুলে রোববার (১৪ নভেম্বর) এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে বিস্ফোরণের পর এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে কেনসিংটন এলাকা থেকে তিনজনকে আটক করেছে কাউন্টার-টেররিজম কর্মকর্তারা। সোমবার (১৫ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনাস্থলেই গাড়ির পুরুষ এক যাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ওই চালকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

যুক্তরাজ্যের কাউন্টার-টেররিজম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিস্ফোরণের এই ঘটনাটি তদন্ত করছেন এবং সেখানে আসলে ঠিক ঘিটেছিল; সেটি জানার চেষ্টা করছেন।

এদিকে বিস্ফোরণে হতাহতদের বিষয়ে সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া এই ঘটনার সকল খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

যুক্তরাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বয়স যথাক্রমে- ২৯, ২৬ এবং ২১ বছর। লিভারপুলের কেনসিংটন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন