• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৩৮৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
প্রতীকি ছবি।

এম জাহেদ চৌধুরী:

কক্সবাজারে চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (৬ নভেম্বর)  সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ধাতিরাখালী পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো ওই এলাকার জুয়েল আহমদের ছেলে আবু বক্কর (৩) ও ফিরোজ আহমদের ছেলে আমির হামজা (৩)। নিহত দুই শিশুর বাড়ি পাশাপাশি।

শিশু আবু বক্করের পিতা জুয়েল আহমদ জানান, আবু বক্কর ও আমির হামজা প্রতিদিন একসাথে খেলা করে। সকালে খেলতে গিয়ে নিখোঁজ ছিল তারা। পরে বাড়ির পার্শ¦বর্তী একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এদিকে একসাথে দুই শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন