• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খরুলিয়ার আজিমসহ আটক তিন: পিকআপে লুকানো ৫০ হাজার

নিজস্ব প্রতিদেক / ৩৪৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
মরিচ্যা চেকপোষ্টে ইয়াবাসহ আটক তিন।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া মরিচ্যা যৌথ চেকপোষ্টে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কোটবাজার থেকে রামুগামী মিনি পিকআপ এর সিটের পেছনে শপিং ব্যাগে লুকানো অবস্থায় ৫০হাজার পিস বার্মিজ ইয়াবা রয়েছে; এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ নভেম্বর) সকালে মরিচ্যা চেকপোষ্টে তল্লাশি করে সিটের পেছনে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চালক কুতুপালং পশ্চিমপাড়া এলাকার খুলু মিয়ার ছেলে বোরখান উদ্দিন(২০) কে আটক করা হয়।

৩০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোষ্টে রামুগামী মিনি পিক-আপ তল্লাশি করে চালককে আটক করা হয়। এসময় সিটের পেছনে শপিং ব্যাগে লুকানো ৫০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পরে চালকের তথ্যের ভিত্তিতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে ১০জনের একটি টিম ইয়াবা গ্রহণের সাথে জড়িত আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে নূরুল আজিম (২৬) ও রামুর মেরুল্লা এলাকার সোনা মিয়ার ছেলে আব্দুর রহিম(১৯)।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদে জানায় যে ইয়াবার মূল মালিক হলো সাতকানিয়া এলাকার ইদ্রিস আলমের ছেলে মো. শাকিল (৩০) দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত ও সিন্ডিকেট দিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন