চকরিয়া প্রতিনিধি
আগামী ২৮ নভেম্বর অনুষ্টিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কক্সবাজারের চকরিয়ার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে।
এ লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চকরিয়ার ১০ জন নৌকা প্রতিকের প্রার্থীর নাম ঘোষনা করেছেন।
চকরিয়া থেকে যারা নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন তারা হলেন- মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে হোছাইন আরিফ, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন থেকে ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিল থেকে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জন্নাতুল বকেয়া রেখা, কাকারা থেকে বতর্মনা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, ভেওলা-মানিকচর(বিএমচর) থেকে মো.শহিদুল ইসলাম, কোণাখালী থেকে আওয়ামীলীগ নেতা জাফর আলম সিদ্দীকি, ঢেমুশিয়া থেকে এস.এম মঈন উদ্দিন আহমদ চৌধুরী এবং লক্ষ্যারচর থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মো.আওরঙ্গজেব বুলেট।
আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের মূলতবি সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সিদ্বান্ত অনুযায়ী তৃতীয় ধাপের সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের নির্বাচেন দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।