চকরিয়ায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।
চকরিয়া প্রতিনিধি
আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষা ৩০ শতাংশ সিলেবাসের উপর নেয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে চকরিয়ায় শিক্ষার্থীরা। এ সময় কক্সবাজার-মহাসড়ক অবরোধ করে তারা।
সোমবার সকাল ১১টায় চকরিয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ’২২ সালের শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ করে।
প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করার পর চকরিয়া উপজেলা পরিষদ কার্যালযের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রণালয় ৭০ শতাংশ সিলেবাসের উপর আসন্ন ’২২ সালের এসএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের দাবি, তাদের মাত্র ৩০ শতাংশ সিলেবাস শেষ করানো হয়েছে, তাহলে ৭০ শতাংশ সিলেবাসের উপর কেন পরীক্ষা নেয়া হবে?