• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ২৪ টি চোরাই মোবাইলসহ সিএনজি চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৫৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
আটক আমান উল্লাহ ছোটন।

কক্সবাজার অফিস

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ টি চোরাইকৃত মোবাইল উদ্ধারসহ একজন আসামী গ্রেফতার হয়েছে।

জানা যায়, গত ১৬ অক্টোবর সকাল অনুমান ১১টায় সেবা টেলিকমের এক বিক্রয় কর্মীর সিএনজি গাড়ীর পিছনে রাখা ২৫ টি মোবাইল নিয়ে সিএনজি চালক পালিয়ে যায়। উক্ত বিষয়ে কক্সবাজার সদর থানায় মামলা রুজু হলে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ টিম সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করতঃ সিএনজি গাড়ী শনাক্ত করে  গাড়ীটি জব্দ ও ড্রাইভারকে চিহ্নিত করে।

পরবর্তীতে বুধবার (২০ অক্টোবর) রাতে চকরিয়া থানা এলাকা থেকে উক্ত পলাতক আসামী বদরখালীর  মৃত সাচী মিয়ার পুত্র সিএনজি চালক আমান উল্লাহ ছোটন (৩৫) কে গ্রেফতারসহ আসামীর হেফাজত হতে চোরাইকৃত ২৪  টি মোবাইল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন