• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়া-পেকুয়ার ১৬ ইউনিয়নে ভোট ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিদেক / ২৫০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
প্রতীকি ছবি।

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়নে ভোট হবে।

ইউনিয়নগুলো হলো, চকরিয়ার বদরখালী, ভেওলা-মানিকচর, পূর্ব বড়ভেওলা, কৈয়ারবিল, সাহারবিল, পশ্চিম বড়ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, লক্ষ্যাচর ও কাঁখারা এবং পেকুয়া উপজেলার বারবাকিয়া, উজানটিয়া, মগনামা, পেকুয়া সদর, রাজাখালী ও শীলখালী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী,  আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন