• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

টংঘরে বসে পাহারা : বজ্রপাতে চকরিয়ার চাচা-ভাতিজা নিহত

নিজস্ব প্রতিদেক / ৩৯৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
বজ্রপাতে নিহত।

এম জাহেদ চৌধুরী, চকরিয়া

চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার এনামুল হক (৫২) ও শহিদুল ইসলাম (১৫)। সম্পর্কে আপন চাচা-ভাতিজা। তাঁরা দু’জন গাছের উপর তৈরী করা দ্বিতল বিশিষ্ট টংঘরে বসে ক্ষেত-খামার পাহারা দিচ্ছিলেন। একই গাছের উপর দুটি ঘরে থাকলেও দু’জনই একসাথে মারা গেছেন বজ্রপাতের আগুনে অঙ্গার হয়ে। পুড়ে যায় টংঘর দুটিও।

সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টায় চকরিয়ার সীমান্তবর্তী লামার ফাইতং ইউনিয়নে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার মৃত ইছহাক আহমদের ছেলে কৃষক এনামূল হক (৫২) ও তাঁর ভাতিজা মৃত নবী হোছনের ছেলে শহিদুল ইসলাম (১৫)।

এ তথ্য নিশ্চিত করে লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াবুল করিম বলেন, দীর্ঘ ৭ বছর পূর্বে ওই এলাকায় ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মারা গিয়েছিল নবী হোছন। ওই ঘটনার পর হাতি থেকে রক্ষা পেতে গাছের উপর টংঘর তৈরী করে তাঁর পরিবার সদস্যরা ক্ষেত-খামার পাহারা দিয়ে আসছিল।

এরপরও হাতির আক্রমণে নিহত নবী হোছনের ছেলে ও ছোট ভাইকে অকালে পরলোক গমন করতে হলো বজ্রপাতে।
পরিবার সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতদের আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বাদে আছর কাকারার সাকের মোহাম্মদ চর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে ওই মসজিদের কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন