প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিচালিত ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) নারী ও কিশোরীবান্ধব কেন্দ্র পরিদর্শন করেছেন ইউএসএআইডির মিশন পরিচালক, ক্যাথরিন স্টিভেন্স ও অন্যান্য প্রতিনিধিগণ।
প্রতিনিধিরা মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে অবস্থিত নারী ও কিশোরীবান্ধব কেন্দ্র ঘুরে দেখেন এবং উপকারভোগী কিশোরীদের সাথে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন।
এসময় ইউএসএআইডির মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেন্স বলেন, “নারীর প্রতি সহিংসতা অগ্রহণযোগ্য, এটি একটি অপরাধ এবং এই সহিংসতা কোন অবস্থাতেই মেনে নেওয়া উচিত নয়। ইউএসএআইডি কক্সবাজার জেলায় স্থানীয় জনগোষ্ঠীর তথা বাংলাদেশ ও বিশ্বব্যাপী নারীর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে ও অধিকার রক্ষায় আমরা সবসময় আপনাদের সাথে আছি”।
মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা সংস্থা ইউএসএআইডি’র ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্সের (বিএইচএ) আর্থিক সহযোগিতায় ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও স্থানীয় সহযোগী সংস্থা ইপসা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ২০২০ সালের জুলাই মাস থেকে।
আইআরসি-এর পক্ষে প্রতিনিধিবৃন্দের সাথে অংশগ্রহণ করেন প্রোগ্রাম উপপরিচালক আল-মামুন আজাদ এবং উইমেন্স প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেবট কোওর্ডিনেটর রোজানা মজুমদার।
আল-মামুন আজাদ বলেন, “এই প্রকল্পের আওতায় আমরা কক্সবাজার জেলার স্থানীয় জনগণের জন্য ৫টি নারী ও কিশোরীবান্ধব কেন্দ্র পরিচালনা করছি যেখানে নারী ও কিশোরীরা আমাদের ‘গার্ল শাইন’ মডেলের সহায়তায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে, অধিকার সচেতন ও আত্মপ্রত্যয়ী হয়ে উঠতে সাহায্য করছে”।
“কক্সবাজারের নারী ও কিশোরীদের সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য এই প্রকল্পটি আরো বড় পরিসরে পরিচালনা করা দরকার”।