• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা কক্সবাজারে সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল কক্সবাজারের ফাহিমুর রহমানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আকুতি জানালেন ছাত্রদল কর্মী নজরুল ইসলাম ইতিহাসের প্রথম ৩ প্যানেল : কক্সবাজারে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবরে ছাত্রনেতা এনামুল হকের খোলা চিঠি

রামুতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কক্সবাজারের রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২এর বিচারক মো. ওসমান গণি এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন, আদালতের সহকারী প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু জানান, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার চেষ্টা করে স্বামী রাশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল আকতার। নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়ের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন আদালতের বিচারক। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন।

রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন