• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা কক্সবাজারে সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল কক্সবাজারের ফাহিমুর রহমানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আকুতি জানালেন ছাত্রদল কর্মী নজরুল ইসলাম ইতিহাসের প্রথম ৩ প্যানেল : কক্সবাজারে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবরে ছাত্রনেতা এনামুল হকের খোলা চিঠি

কক্সবাজারে ইয়াবা লুটে অভিযুক্ত ছাত্রদল নেতার পদত্যাগ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কক্সবাজারের রামুতে ইয়াবা লুটের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সেলিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। কারণ, সম্প্রতি ষড়যন্ত্র ও রাজনৈতিক রোষানলের শিকার হয়ে আমার সামাজিক ও রাজনৈতিক জীবনের মান ক্ষুণ্ন হচ্ছে, যা দিন দিন আমাকে মৃত্যুর দিকে ধাবিত করছে। তাই আমি এ সিদ্ধান্ত নিলাম। সুখে থাক প্রাণের সংগঠন ছাত্রদল, ভালো থাকুক সুবিধাবাদীরা।’

তবে তিনি ইয়াবা লুটে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন এবং দাবি করেন, ‘স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

এর আগে রামু-মরিচ্যা সড়কের পাঞ্জেগানা বাজার থেকে ৩০ হাজার ইয়াবা লুট করে বিক্রিলব্ধ প্রায় ৫০ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করেন সেলিমসহ ২৩ বিএনপি নেতাকর্মী।

পরে এ সংক্রান্ত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে বিএনপি স্থানীয় পর্যায়ের তিন নেতার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, ওই ’ছাত্রদল নেতা’ সেলিম বিবাহিত ও তার আদৌ কোনো ছাত্রত্ব নেই। তিনি মূলতঃ পাঞ্জেগানা বাজারের ইজারাদার ও বিভিন্ন অপকর্ম ঢাকতে ছাত্রদলের পদ-পদবী ব্যবহার করে আসছিলেন। অভিযুক্ত ছানা উল্লাহ সেলিম ফোন রিসিভ না করায় ওই বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন