• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নেভাতে অত্যাধুনিক কারিগরি সরঞ্জামবাহী একাধিক যানবাহন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন গ্যাস উদগীরণস্থলে বাপেক্সের সরঞ্জামবাহী গাড়ি প্রবেশ করতে দেখা যায়। ১৫ দিনের নিবিড় পর্যবেক্ষণ শেষে এদিন ঘটনাস্থলে পৌঁছায় বাপেক্সের নয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কারিগরি দল।

দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুন যেভাবে জ্বলছে, তা আর এভাবে চলতে দেওয়া নিরাপদ নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। এরপর থেকেই আগুনটি একটানা জ্বলছে।
>
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের পরামর্শে ১৫ দিন ধরে আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়। বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম এর আগে জানিয়েছিলেন, জোর করে আগুন নেভানো হলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তাই গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বুঝতে আগুন জ্বলতে দেওয়া হয়েছিল।

এদিকে, বাপেক্সের গবেষণাগারে নমুনা পরীক্ষায় এটি ‘থার্মোজেনিক গ্যাস’ বলে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে এটি সাধারণ কোনো গ্যাসের পকেট নয়, বরং একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক গ্যাসক্ষেত্র হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হলে ইনানী হবে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ঘটনার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে শুরুতেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। বাপেক্সের বিশেষজ্ঞ দলটি এখন আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও ভূতাত্ত্বিক গঠন পর্যালোচনা করে নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন