• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে পঞ্চাশ হাজার ইয়াবাসহ মো. সোহেল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোহেল টেকনাফের দমদমিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বে নিয়োজিত টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি করা হয়।

তিনি আরও জানান, সোমবার কক্সবাজারগামী পায়রা পরিবহন চেকপোস্টে আসলে প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়। আটক সোহেলকে জব্দ ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন